গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (বয়স আনুমানিক ৪০) মারা গেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকায় হাইটেক সিটি রেল স্টেশনের কাছে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



