মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখার পর ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি ইংল্যান্ড যদি সেমিফাইনালে জায়গা করে নেয়, সেখানেও দলের হয়ে মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে একটি চ্যালেঞ্জের জেরে সরাসরি লাল কার্ড দেখেন কোয়ানসা। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: বিবিসি স্পোর্টস



