tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশকেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ জনের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অবস্থায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো এতটাই দগ্ধ যে তারা নারী না পুরুষ, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর আগে, শনিবার দুপুর ১টা ১০ মিনিটে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।