tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত একটি পরিপত্র শনিবার জারি করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে স্বাভাবিক সময়সূচিতে ব্যাংকের লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং দাপ্তরিক কাজ চলত সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই বৈঠকে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা সংক্ষিপ্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়।