tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশের উন্নয়নে প্রকৌশলীদের নেতৃত্বমূলক ভূমিকা অপরিহার্য: ডা. শফিকুর রহমান

দেশের উন্নয়নে প্রকৌশলীদের নেতৃত্বমূলক ভূমিকা অপরিহার্য: ডা. শফিকুর রহমান

দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের নেতৃত্বমূলক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিশিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা, দক্ষতা ও দেশপ্রেম অপরিহার্য। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরও বলেন, “প্রকৌশলীরা জাতির নির্মাতা। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে সততা, জবাবদিহিতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে প্রকৌশলীদের দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

প্রযুক্তি শিক্ষার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।