tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসারাদেশকাশিমপুর ভূমি অফিসে দালালের মাধ্যমে সরকারি কাজ, চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

কাশিমপুর ভূমি অফিসে দালালের মাধ্যমে সরকারি কাজ, চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে দালালের মাধ্যমে সরকারি কাজ পরিচালনা এবং দাপ্তরিক কাজে অবহেলার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে এ ব্যবস্থা নেন।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিভিন্ন ভূমি অফিসে ধারাবাহিকভাবে আকস্মিক পরিদর্শন শুরু করেন। সোমবারের অভিযানে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান।

পরিদর্শনের সময় দেখা যায়, সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া এবং নথিপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এরপরই সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তারা নিয়ম অনুযায়ী দাপ্তরিক কাজ পরিচালনা করছিলেন না। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলে তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমনকি প্রয়োজনীয় নথিপত্র ও নামজারির সফটওয়্যারও প্রদর্শন করতে ব্যর্থ হন। এসব কারণেই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ভূমি অফিসেও যান এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।