tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসারাদেশ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটি এখন একটি “মাফিয়া শক্তি” হিসেবে পরিণত হয়েছে। বিদেশ থেকে মাঝে মাঝে কিছু বক্তব্য বা তৎপরতার চেষ্টা দেখা গেলেও দেশের ভেতরে তাদের কার্যকর কোনো সক্ষমতা নেই।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার সুযোগ দেওয়া হবে না এবং এ ধরনের কর্মকাণ্ড চালানোর শক্তিও আওয়ামী লীগের নেই।

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে দ্রুত তাঁর জামিন বাতিলের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। বেনজীরকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও কেন সেই সিদ্ধান্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তিনি আরও জানান, বেনজীরের কাছে অন্য একটি দেশের পাসপোর্ট রয়েছে।

সম্প্রতি একটি মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। এ ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

তিনি বলেন, অতীতের তুলনায় দেশে উগ্রবাদী তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই যেন উগ্রবাদী বা মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরটি ছিল তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, সফর শেষে সার্জিও গর জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।