tanaka

সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি: শামা ওবায়েদ

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাঁদের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এদিকে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে আরও বাংলাদেশির আটক থাকার তথ্য সামনে এসেছে।
প্রচ্ছদজাতীয়ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় ২৫ মার্চের টিকিট মিলছে আজ

ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় ২৫ মার্চের টিকিট মিলছে আজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার(১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে।এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।