tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশ​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত ফল মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠাল দেখান এবং গাজীপুরের কাঁঠালের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে। এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঁঠালকে প্রক্রিয়াজাত করে বিশেষ করে জেলী, জুস ইত্যাদি সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে। জেল প্রশাসক এ সময় মন্ত্রীকে গাজীপুরের কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ সময় তথ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দেন।
একদিনের এ মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলের সমাহার ঘটে এবং ৩৪ রকমের ফল প্রদর্শন করা হয়। বিশেষ আকর্ষণ ছিলো ৩৫ কেজি ওজনের একটি কাঁঠাল।