tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদখেলাদ্বিতীয় রাউন্ডেই ব্রাজিল-জার্মানি মহারণের সম্ভাবনা

দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিল-জার্মানি মহারণের সম্ভাবনা

বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য নকআউট পর্বের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪৮ দলের নতুন ফরম্যাটের এই আসরে বর্তমান অবস্থান অনুযায়ী শেষ ৩২-এ ব্রাজিল ও জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে গ্রুপপর্বে এখনও প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি থাকায় চূড়ান্ত চিত্র নির্ভর করবে পরবর্তী ফলাফলের ওপর। তবুও বর্তমান পরিস্থিতিতে দুই ফুটবল পরাশক্তির সম্ভাব্য লড়াই ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে তুলেছে।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ ‘সি’-তে কিছুটা চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

একই গ্রুপে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। সমান এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো, আর ফেয়ার প্লে সূচকে পিছিয়ে থাকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।

সরাসরি নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে তাদের ওপর চাপ আরও বেড়ে যাবে।

বর্তমানে ব্রাজিল সরাসরি কোয়ালিফিকেশন অঞ্চলের বাইরে থাকলেও সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে।

তবে এই পর্যায়ে প্রতিপক্ষ নির্ধারণ হবে একটি নির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে। সেখানে কোনো দল সেরা তৃতীয়দের তালিকায় প্রথম না অষ্টম—তা নয়, বরং তারা কোন গ্রুপ থেকে তৃতীয় হয়েছে সেটিই নকআট প্রতিপক্ষ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান সমীকরণ অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তৃতীয় স্থান অধিকারী দলকে গ্রুপ ‘এ’, ‘ই’ অথবা ‘আই’-এর শীর্ষ দলের মুখোমুখি হতে হতে পারে। এখনকার অবস্থান ধরে হিসাব করলে সেই সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি।

প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জার্মানরা। অন্যদিকে মরক্কোর বিপক্ষে ড্র করায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ফলে বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকলে নকআউট পর্বের শুরুতেই ব্রাজিল ও জার্মানির বহুল প্রতীক্ষিত লড়াই দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা।