tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদজাতীয়উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরো মনোযোগী হতে হবে : নৌমন্ত্রী

উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরো মনোযোগী হতে হবে : নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘সমুদ্র ও নৌপথের সম্ভাবনাগুলো চিহ্নিত করে আমাদের সর্বোত্তমভাবে ব্যবহার করতে হবে। উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশকে এই খাতে আরো মনোযোগী হতে হবে এবং আধুনিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে।

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর খিলখেতে বানৌজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পাওয়া গেলেও বিগত সরকারের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার কারণে সমুদ্রের খনিজসম্পদ আহরণ সম্ভব হয়নি।

সমুদ্রসম্পদ, বিশেষ করে জ্বালানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রে জ্বালানি পাওয়া শুধু সম্ভাবনা নয়, এটি নিশ্চিত সম্পদ। তবে পূর্ববর্তী সরকারের সময়ে এর যথাযথ ব্যবহার ও সঠিক প্রয়োগ সম্ভব হয়নি।