tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকউদ্বিগ্ন নয় ইরান, চাপের মুখে ট্রাম্প

উদ্বিগ্ন নয় ইরান, চাপের মুখে ট্রাম্প

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিচলিত নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান দীর্ঘমেয়াদি প্রতিরোধে দৃঢ়প্রত্যয়ী এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালানোর সক্ষমতা রাখে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা দেশটির নিজের জনগোষ্ঠীর মধ্যে সমর্থন পাচ্ছে না। রয়টার্সের এক জরিপে দেখা গেছে, দ্রুত যুদ্ধ শেষের পক্ষে প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, যদিও হোয়াইট হাউস এটিকে সামরিক হুমকি হিসেবে দেখছে।

ইরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি আলোচনা এখনো হচ্ছে না। আরাগচি জানিয়েছেন, দুই দেশের মধ্যে কেবল বার্তা আদান-প্রদান চলছে, যা সরাসরি আলোচনার সমতুল্য নয়। তেহরান কেবল যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে সংঘাতের অবসান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা চায়।

তবে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি বাধ্যতামূলক নয়। হরমুজ প্রণালিতে যেসব দেশ নির্ভরশীল, তাদেরই জলপথ উন্মুক্ত রাখার দায়িত্ব।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ‘সন্ত্রাসী শাসনব্যবস্থাকে গুঁড়িয়ে দেবে’। তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধের পরও ইসরাইল একটি আঞ্চলিক শক্তি হিসেবে আরও শক্তিশালী হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। যুদ্ধের পরে ইরানের ওপর হামলা চালাতে নেতানিয়াহুর বড় ভূমিকা ছিল।

ইরানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ১ লাখ ১৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল এবং ত্রাণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। অন্তত ১,৫২৬ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানিয়েছেন, ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। তবে হোয়াইট হাউস বলছে, এই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষার্থে যুদ্ধের প্রয়োজন হয়েছে।