tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিঅর্ধ শতাব্দী পর ফের চাঁদে যাচ্ছে মানুষ

অর্ধ শতাব্দী পর ফের চাঁদে যাচ্ছে মানুষ

দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ আবার চাঁদ অভিযানে পা রাখছে। ১৯৭২ সালের পর প্রথমবারের মতো চারজন নভোচারী চাঁদের কক্ষপথে যাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে এই অভিযান শুরু হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আর্টেমিস-২ উৎক্ষেপণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নভোচারীরা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন; অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে নেমে তাদের থামতে হবে না।

মিশন ব্যবস্থাপনা দলের বৈঠকের পর নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানান, উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দুই ঘণ্টার একটি উৎক্ষেপণ উইন্ডো খোলা হবে। আবহাওয়ার পূর্বাভাসে অনুকূল পরিবেশের সম্ভাবনা ৮০ শতাংশ। তবে মেঘ এবং ঝোড়ো বাতাস কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। এই সময়সীমা প্রতিদিন সূর্যাস্তের পর দুই ঘণ্টা করে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত থাকবে। চাঁদের অবস্থান, কক্ষপথ, আবহাওয়া ও পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সবকিছু সামঞ্জস্যপূর্ণ হলে কেবল উৎক্ষেপণ সম্ভব হবে।

প্রাথমিকভাবে ২০২৬ সালের শুরুতে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও দুটি বড় সমস্যার কারণে তা পিছিয়ে যায়। ফেব্রুয়ারিতে মহড়ার সময় তরল হাইড্রোজেন গ্যাসের লিক ধরা পড়ে, আর মার্চে রকেটের উপরের ধাপে হিলিয়াম প্রবাহে সমস্যা দেখা দেয়।

নাসা তাদের নিজস্ব মাধ্যমে উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করবে। এর আগে যান সংযোজন থেকে উৎক্ষেপণ প্যাড পর্যন্ত পুরো প্রস্তুতি ধাপও প্রদর্শিত হয়েছে।

আর্টেমিস প্রোগ্রাম ও এর গুরুত্ব

আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হলো মানুষের আবার চাঁদে ফেরা এবং সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপন করা। ভবিষ্যতে এই অভিযান মঙ্গল গ্রহে মানুষের পদার্পণের পথও সুগম করবে। আর্টেমিস-১ ছিল পরীক্ষামূলক উড্ডয়ন, যেখানে কোনো মানুষ ছিল না। ২০২২ সালের ১৬ নভেম্বর উৎক্ষেপণ হয়ে ২৫ দিন স্থায়ী এই অভিযানে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় এবং আর্টেমিস-২-এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।

আর্টেমিস-২ হলো এই কর্মসূচির প্রথম মানববাহী অভিযান। ১৯৭২ সালের পর প্রথমবার নভোচারীরা নিম্ন পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করবেন, যেখানে আর্টেমিস-১ কেবল পরীক্ষামূলক পুতুল ও যন্ত্র বহন করেছিল।