tanaka
প্রচ্ছদরাজনীতিইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

শহিদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে চলমান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, শনিবার (৭ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

হাদি হত্যার ঘটনার ৫৪ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তাঁর স্বজন ও সহকর্মীরা। এ দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে সেখান থেকে যমুনার দিকে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে এক ভিডিও বার্তায় আহত সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলেও নির্ধারিত ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এ হত্যাকাণ্ডে সুষ্ঠু পদক্ষেপ না নেয়, তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।