যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ১০ দফা শর্তে একটি প্রস্তাব দিয়েছে ইরান। এতে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আন্তর্জাতিক স্বীকৃতি এবং সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া ১০ দফা শর্ত বাস্তবায়নের জন্য ‘হরমুজ প্রণাল ‘ ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি এবং সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ অপরিহার্য।
মধ্যস্থতাকারী দেশ Pakistan-এর মাধ্যমে দেওয়া এই প্রস্তাবে আরও বলা হয়েছে—মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যে কোনো চুক্তিকে বাধ্যতামূলক করতে জাতীয় নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করতে হবে।
এ বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, প্রস্তাবগুলো গ্রহণ করা হলে তা আন্তর্জাতিক আইনের আওতায় সব পক্ষের জন্য বাধ্যতামূলক হবে এবং এটি ইরানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে, সম্ভাব্য বড় ধরনের মার্কিন হামলা এড়াতে মঙ্গলবার (৭ এপ্রিল) একটি সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’।



