tanaka
প্রচ্ছদরাজধানীহোটেলের সিঁড়ি থেকে পড়ে এক যুবকের মৃত্যু

হোটেলের সিঁড়ি থেকে পড়ে এক যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সিঁড়ি থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইমরান। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রিনল্যান্ড হোটেলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরান খুলনার খান জাহান আলী ক্যান্টনমেন্ট এলাকার মৃত জলিল মোড়লের ছেলে।

হোটেল কর্মচারী মো. জাহিদ জানান, ইমরান আগের দিন হোটেলে উঠেছিলেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের কাছে নগদ এক হাজার টাকা ও একটি স্মার্টফোন পাওয়া গেছে।