tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি, ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের আশপাশে রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের দাবি, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে গুলি চালানো হলে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ হেফাজতে নিয়ে ভারতীয় একটি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ চলছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।