tanaka
প্রচ্ছদরাজনীতিআ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, অতীতে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়ন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের বৈশিষ্ট্য। দলটি আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে। এ কাজে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ইতিহাস ও অবদান খাটো করে দেখানো হয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে পাঠ্যসূচিতে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।