tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদখেলাআর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্কে স্পেন কোচের মন্তব্য

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্কে স্পেন কোচের মন্তব্য

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার নাটকীয় ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এখনও থামেনি। ম্যাচের একাধিক সিদ্ধান্ত ঘিরে সমর্থক, সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল আলোচনা। কেউ রেফারির সিদ্ধান্তকে নিয়মসঙ্গত বলে মনে করছেন, আবার অনেকের দাবি, গুরুত্বপূর্ণ মুহূর্তে মিশর ন্যায্য বিচার পায়নি।

এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ভুল দেখেননি এবং তার মতে, সব সিদ্ধান্তই ছিল যথাযথ।

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচজুড়ে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। প্রথমার্ধে আর্জেন্টিনার পক্ষে দেওয়া পেনাল্টি, দ্বিতীয়ার্ধের শুরুতে মিশরের একটি গোল বাতিল এবং ইনজুরি সময়ে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে পেনাল্টি বক্সে মোহামেদ সালাহ ফাউলের শিকার হয়েছিলেন কি না—এসব ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান রেফারিংয়ের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, ম্যাচ কর্মকর্তারা লিওনেল মেসি ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।

তবে ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেন লুইস দে লা ফুয়েন্তে।

স্পেন কোচ বলেন,
“সত্যি বলতে, আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না। আমি পুরো ম্যাচ দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে রেফারি প্রতিটি সিদ্ধান্তই সঠিকভাবে নিয়েছেন। বরং আমি তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তিনি অত্যন্ত ভালোভাবে ম্যাচ পরিচালনা করেছেন।”

মিশরের বিপক্ষে এই জয়েই চলতি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ক্যানসাস সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী।