tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদসারাদেশআপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

দেশজুড়ে বিদ্যুৎ সংকট নিয়ে সাধারণ মানুষের মতো নিজেও উদ্বিগ্ন বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

নিজ নির্বাচনী এলাকা শিবচরের পরিস্থিতি তুলে ধরে হানজালা বলেন, শিবচরবাসীও একই সমস্যার মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন—আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি। আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’

তিনি আরও জানান, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাঁর টিম এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।

হানজালা বলেন, বিদ্যুৎ সংকট শুধু শিবচরের সমস্যা নয়; দেশের বিভিন্ন এলাকাতেই ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে এমপি হানজালা দ্রুত সংকটের সমাধান কামনা করেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে শিবচরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।