tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজনীতিআদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির নিবন্ধন বাতিলের পর নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশন ব্যবস্থা উন্নয়নের একটি প্রস্তাবনা জমা দিয়েছে। এ প্রস্তাবনা পর্যালোচনার অংশ হিসেবে মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালটি পরিদর্শন করবে। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর সরকার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে আইসিইউ ইউনিটের দরজা-জানালাসহ অবকাঠামোগত কিছু পরিবর্তনের কাজ শুরু করেছে। পাশাপাশি ভেন্টিলেশন ব্যবস্থা উন্নয়নের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তিনি বলেন, “খুব শিগগিরই একটি পরিদর্শন টিম হাসপাতালটি পরিদর্শন করবে। প্রতিবেদন পর্যালোচনার পর যদি প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, তাহলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

ভুক্তভোগী পরিবারগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, ছয়টি পরিবারই গভীর সংকটের মধ্যে রয়েছে। তাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কিছু আর্থিক সহায়তা পেয়েছে। প্রতিশ্রুত অতিরিক্ত সহায়তা নিয়ে অভিযোগ থাকলেও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

মামলার অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া প্রচলিত আইন অনুযায়ী চলবে। তবে মৃত্যুর পর ময়নাতদন্ত না হওয়ায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কিছু আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায় এবং কোনো পক্ষের প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের ঘাটতাকে ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে।