tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদটপ নিউজপ্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবেই সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে—এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় সাগরদীঘি খালের দুই পাড়ে আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ যেভাবে রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে এদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে, ঠিক একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা যদি সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করি, তবে তার সুফল দেশের সব মানুষ ভোগ করবে।” কর্মসূচিতে সাগরদীঘি খালের দুই পাড়ে প্রায় ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়।

দেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। একইভাবে সম্প্রতি সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। এই ঐক্যের শক্তিকে দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের কাজে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, “নিজেদের ঘর যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তেমনি নিজের এলাকা ও দেশও পরিচ্ছন্ন রাখতে হবে। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদের সবার।”

সাগরদীঘি খালের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় স্থানীয় বাসিন্দা এবং সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

খালের পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও টিস্যু ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে বাসাবাড়ির স্যুয়ারেজ বা ড্রেনেজ লাইন সরাসরি খালের সঙ্গে সংযুক্ত না করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি খালের পাড়ে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচারণা চালানোরও নির্দেশ দেন তিনি।

দেশের প্রতিটি নাগরিককে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আজকের এই বৃক্ষরোপণ দিবসে আমরা প্রতিজ্ঞা করি—আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখব। সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।