tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদখেলাআজই সিরিজ জয় নিশ্চিত করতে পারে বাংলাদেশ

আজই সিরিজ জয় নিশ্চিত করতে পারে বাংলাদেশ

প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব বিভাগেই দারুণ পারফর্ম করেছে টাইগাররা। বিশেষ করে দুই অভিজ্ঞ তারকা, তাসকিন আহমেদ এবং লিটন দাস ছিলেন দুর্দান্ত। দলের জয়ে বড় অবদান রেখেছেন এই দু’জনই।

তাসকিন বল হাতে নেন ৪ উইকেট, যার ফলে নেদারল্যান্ডসের ইনিংস থেমে যায় মাত্র ১৩৬ রানে। ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন দাস, অপরাজিত ৫৪ রান করে। ফিরতি ম্যাচে নিজেকে প্রমাণ করলেন সাইফ হাসানও। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চার নম্বরে নেমে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ছিলেন অপরাজিত—একটি নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্স।

সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচের জয় যদি পুনরাবৃত্তি করতে পারে লিটন দাসের দল, তবে আজই সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।

এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ দল। সিরিজের আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার ‘প্রো ভ্যালোসিটি ব্যাট’ ব্যবহার করেই অনুশীলনে ব্যস্ত ছিল দল, যার প্রয়োগ দেখা গেছে প্রথম ম্যাচেই।

প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা। তবে অতীত সাফল্যে ভেসে যেতে নারাজ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচের আগেরদিন তিনি বলেন,
‘যেটা চলে গেছে, সেটা নিয়ে আবেগ দেখিয়ে লাভ নেই। হেরে গেলে হতাশ হওয়ারও কিছু নেই। আমাদের আবেগের আয়ু অনেক দীর্ঘ হয়—এটা কমাতে হবে। এবার পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে সন্তুষ্টির কোনো জায়গা নেই বলেই মনে করেন সালাউদ্দিন।
‘এখানে প্রতিদিন উন্নতি করতে হয়। চ্যালেঞ্জ সব সময় থাকবে। কাজের জায়গায় কখনোই আত্মতুষ্টি চলবে না।’

রোববার দলের ১৬ সদস্যের স্কোয়াড থেকে একাদশের বাইরে থাকা পাঁচজনের মধ্যে চারজনকে নিয়ে প্রস্তুতি চালিয়েছে কোচিং স্টাফ। তাদের মধ্যে কাউকে কি দেখা যাবে আজকের একাদশে?
সালাউদ্দিন বলেন,
‘এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের বিষয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের লক্ষ্য একটাই—জয়। সেজন্য যা করার দরকার, সেটাই করব।’