tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়ভিসা জালিয়াতি রুখতে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা জালিয়াতি রুখতে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছে। ভিসা জালিয়াতিতে জড়িত যে কেউ আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাবে।

পোস্টে আরও বলা হয়, কোনো দেশের যদি নিরাপদ সীমান্ত না থাকে, তবে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতি করে বা অবৈধ অভিবাসনকে সহায়তা ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।