tanaka

পুলিশের শীর্ষপদে বড় রদবদল, বদলি ২৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅবশেষে মুখ খুললেন নায়িকা ববি

অবশেষে মুখ খুললেন নায়িকা ববি

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে সম্প্রতি রাজধানীর গুলশানের একটি আবাসিক ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ফ্ল্যাটের বাথরুমের দেয়ালের আড়ালে বিশেষভাবে নির্মিত একটি গোপন কুঠুরি সদৃশ সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির নাম জড়িয়ে তাকে মামুনের ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেন এই অভিনেত্রী।

সোমবার (২২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ববি বলেন, তার দীর্ঘ ক্যারিয়ারে কখনোই কাজের বাইরে কোনো বিতর্কিত বা সস্তা উপায়ে আলোচনায় আসার চেষ্টা করেননি। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়ে যে ধরনের আলোচনা চলছে, তা অত্যন্ত বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত।

প্রচারিত কিছু ছবি প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। একজন শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠান, করপোরেট আয়োজন বা অফিসিয়াল কাজে অংশ নেওয়ার সময় অনেকের সঙ্গে ছবি তোলা স্বাভাবিক বিষয়। সেই ছবিগুলোকে কেন্দ্র করে এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

ববির ভাষ্য অনুযায়ী, মির্জা আবুল বাশার মামুন তার অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজনা বা প্রচারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ব্র্যান্ড প্রমোটার হিসেবে চুক্তিভিত্তিক কাজের সূত্রেই তাদের মধ্যে সীমিত যোগাযোগ ছিল। এর বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্কের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, একজন শিল্পী হিসেবে বাইরে থেকে মানুষ যা দেখেন, বাস্তবে একজন ব্যক্তি কেমন, তা সবসময় জানা সম্ভব হয় না। তাই কোনো ব্যক্তির সঙ্গে পেশাগত যোগাযোগ থাকলেই তার ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকা সম্ভব নয়।

এ সময় ক্ষোভ প্রকাশ করে ববি অভিযোগ করেন, নিজেদের প্রচার কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনেকেই তার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করে অপপ্রচার চালাচ্ছেন। এসব বক্তব্যের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।

চিত্রনায়িকা ববি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ যদি তার সঙ্গে মির্জা আবুল বাশার মামুনের বিয়ে বা অন্য কোনো আইনি সম্পর্কের বৈধ কাগজপত্র কিংবা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি যেকোনো জবাবদিহিতার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই কেবল গুজব, মুখের কথা কিংবা সাধারণ কিছু ছবির ভিত্তিতে একজন মানুষকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দায়িত্বশীল আচরণ নয়। এ ধরনের ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।