tanaka

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি চালকদের পাঁচ ঘণ্টার অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস...
প্রচ্ছদখেলা‘৩৯-এর দোরগোড়ায় মেসি, তবু মাঠে যেন অদম্য’

‘৩৯-এর দোরগোড়ায় মেসি, তবু মাঠে যেন অদম্য’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি যেন বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করেছেন। আর্জেন্টিনার অধিনায়ককে সামনে রেখে গত আসরে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। আর চলতি বিশ্বকাপেও তার জাদুকরী পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের করা পাঁচটি গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে, যা আবারও তার অনন্য গুরুত্বের প্রমাণ দিয়েছে।

আগামীকাল ৩৯ বছরে পা দেবেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার বয়সের কোনো ছাপ নেই। বরং তরুণদের মতোই দৌড়ে বেড়াচ্ছেন, আক্রমণ গড়ে তুলছেন এবং গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

মেসির এই অসাধারণ ধারাবাহিকতায় মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইসও। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

‘এল’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঘানার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসির প্রসঙ্গ উঠতেই নিজের অনুভূতি প্রকাশ করেন রাইস।

ইংলিশ মিডফিল্ডার বলেন, “আমরা এখন যা দেখছি, তা সত্যিই অসাধারণ। এই বয়সেও মেসি যেভাবে খেলছেন, তা অবিশ্বাস্য। একজন ফুটবলপ্রেমী, একজন দর্শক এবং একজন পেশাদার ফুটবলার হিসেবে তাকে খেলা দেখতে পারাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা।”

রাইসের মতে, মেসি শুধু গোল করছেন না, প্রতিটি ম্যাচে নিজের উপস্থিতি দিয়ে খেলার মানও অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বয়সের বাধা পেরিয়ে এমন ধারাবাহিকতা বজায় রাখা যে কতটা কঠিন, তা ভালোভাবেই জানেন পেশাদার ফুটবলাররা। আর সে কারণেই মেসির প্রতি শ্রদ্ধা ও প্রশংসা দিন দিন আরও বাড়ছে ফুটবল বিশ্বের।