tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে বাংলাদেশের ‘ওমর’

অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে বাংলাদেশের ‘ওমর’

আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ‘ওমর’। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবির সংশ্লিষ্টরা। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামালের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায় ২০২৪ সালের ২৬ এপ্রিল।

ছবির গল্পের শুরুতেই ঘটে বড় ধাক্কা। প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আকস্মিকভাবে। ঘটনাস্থলে থাকা দুই চরিত্র ওমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকে। তাদের ভয়-বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন, দুজনেরই বিপদ অনিবার্য। নিজেদের রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেয়। এর পরই গল্প এগোয় একের পর এক রহস্য, টুইস্ট আর উত্তেজনায়; শেষ পর্যন্ত ওমর ও বদির কী পরিণতি দাঁড়ায়, সেটিই টেনে রাখে দর্শককে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি বিশেষ গানে উপস্থিত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমার নাম ‘ওমর’ রেখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি নায়ক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ এবং শিল্প নির্দেশনায় ছিলেন সামুরাই মারুফ।

এ ছবির সংগীতে রয়েছে বৈচিত্র্য। গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।