tanaka
প্রচ্ছদজাতীয়তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর ফাঁকে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন বিশ্ব গড়ার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বৈঠক শেষে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করেন। এ সময় তিনি বৈশ্বিক জলবায়ু অংশীদারত্বের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, বৈঠকে ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও কপ৩১-এর ক্লাইমেট চ্যাম্পিয়ন সামেদ আগিরবাস উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।