tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়লটারি পদ্ধতিতে ৬৪ জেলার নতুন পুলিশ সুপার চূড়ান্ত

লটারি পদ্ধতিতে ৬৪ জেলার নতুন পুলিশ সুপার চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে লটারি পদ্ধতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে অনুষ্ঠিত লটারি মাধ্যমে এসব নিয়োগ নির্ধারিত হয়। খুব শিগগিরই তাঁদের পদায়ন কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জানান, লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি আদেশ জারি হলেই তাঁদের পদায়ন দেওয়া হবে।

সূত্র অনুযায়ী, অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়, যেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে বাছাই করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে লটারিভিত্তিক এই পদায়ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়।

এসপি পদায়নের পর পরবর্তী ধাপে থানার ওসি নিয়োগও লটারি পদ্ধতিতে করা হবে। এরই মধ্যে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো বিতর্ক এড়াতেই লটারিভিত্তিক পদায়ন করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত হয়।