tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে ১৭ জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে হুতি নিয়ন্ত্রিত সানার একটি বিশেষ অপরাধ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হুথি গণমাধ্যমের দাবি অনুযায়ী, অভিযুক্তরা মার্কিন, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কে কাজ করছিল। রায়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে, যাতে এটি অন্যদের জন্য ‘উদাহরণ’ হয়ে দাঁড়ায়।

মোট ২০ জনকে এই মামলায় বিচার করা হয়। এর মধ্যে এক নারী ও এক পুরুষকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক জনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

গণমাধ্যমের তথ্যমতে, মোসাদের কর্মকর্তারা অভিযুক্ত ইয়েমেনি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় একাধিক হামলা’ ঘটানো হয়েছে বলে দাবি করা হয়, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর হুথিরা লোহিত সাগর হয়ে ইসরায়েলগামী জাহাজে আক্রমণ শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে যৌথ বিমান হামলা চালায়। তবে গত মাসের গাজায় যুদ্ধবিরতির পর এসব আক্রমণ সাময়িকভাবে স্থগিত রেখেছে হুথিরা।

অন্যদিকে গত এক বছরে ইসরায়েলও ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে জ্বালানি মজুতাগার, বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দরসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয় এবং বহু বেসামরিক লোক নিহত হন। এছাড়া গত আগস্টে হুথিরা নিশ্চিত করে যে একটি ইসরায়েলি হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওই নিহত হয়েছেন।