tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিক৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি (২৩ নভেম্বর, রোববার)।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত একটি দুর্বল নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ‘সুস্পষ্ট নিম্নচাপ এলাকায়’ পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সোমবার আরও শক্তিশালী হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপে রূপ নেবে। বর্তমানে সিস্টেমটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর গতিপথ বা আঘাত হানার স্থানের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ২৫ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ আন্দামান সাগরের নিকটবর্তী এলাকায় ঘনীভূত হবে।

ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক বলেন, মালাক্কা প্রণালি ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়ার কারণে নিম্নচাপটি ম্যাডেন–জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করে আরও শক্তি সঞ্চয় করতে পারে। সমুদ্রের উপরিভাগে বিস্তৃত উষ্ণ জলরাশি এবং প্রশান্ত মহাসাগরের দিক থেকে শক্তিশালী বাতাস প্রবেশ করায় সিস্টেমটির তীব্র হওয়ার সম্ভাবনা বাড়ছে। শীতল বাতাসের প্রভাব কমে যাওয়াও এ বৃদ্ধিকে সহায়তা করছে।

তিনি আরও জানান, প্রশান্ত মহাসাগরীয় বাতাসের প্রবাহ, সমুদ্রের ব্যাপক উষ্ণতা এবং শীতল বাতাসের অনুপস্থিতি মিলিয়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা প্রবল।

তাঁর বিশ্লেষণ অনুযায়ী, এই আবহাওয়া ব্যবস্থা ২১ নভেম্বর থেকে চলতি বছরের ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এর তীব্রতা সর্বাধিক বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিস্টেমটি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি আরও শক্তিশালী রূপ নিতে পারে।

এর প্রভাবে ২৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ২৬ নভেম্বর তা বেড়ে ৬০–৭০ কিংবা ৮০ কিলোমিটারের বেশি হতে পারে, আর ২৭ নভেম্বর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।