tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীশাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীরা। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ৩টার পর থেকে তারা সেখানে অবস্থান নেন।

পরীক্ষার্থীরা জানান, পূর্বের বিসিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার মাত্র ৫০ দিন সময় নির্ধারণ করা হয়েছে, যা তাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক। তাদের দাবি, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা হলে তা পরীক্ষার্থীদের প্রতি অন্যায় হবে।

যৌক্তিক সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা পিএসসিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন। দাবি না মানা হলে ব্লকেডসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। পরে পরীক্ষার্থীরা সেখানেই বসে পড়েন।