tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকোক স্টুডিও বাংলায় যে গান গাইবেন রুনা লায়লা

কোক স্টুডিও বাংলায় যে গান গাইবেন রুনা লায়লা

কোক স্টুডিও বাংলার সিজন-৩ শুরু থেকেই দর্শক-শ্রোতাদের জন্য উপহার দিচ্ছে একের পর এক চমক। ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছে, যা সংগীতপ্রেমীদের মনে দাগ কাটেছে। এবার সেই যাত্রায় যুক্ত হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত—কোক স্টুডিওতে প্রথমবারের মতো উপস্থিত হবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।

দীর্ঘ প্রতীক্ষিত এই মুহূর্তের জন্য দর্শকরা বহুদিন ধরে অপেক্ষা করেছেন। জানা গেছে, রুনা লায়লা তার জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’ নিয়ে স্টুডিওতে হাজির হচ্ছেন। ১৫ নভেম্বর, কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে তার একটি বিশেষ ছবি প্রকাশিত হলে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। একইসঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে জানানো হয়, কিংবদন্তি এবার কোক স্টুডিওর মঞ্চে।

রুনা লায়লার সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘স্টার নাইট’। এছাড়া তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’ গানও স্টুডিওতে উপস্থাপন করা হবে।

আগামী ১৭ নভেম্বর ৭৩ বছর পূর্ণ করবেন রুনা লায়লা। জন্মদিনের আগেই ভক্তদের জন্য এটি এক বিরাট উপহার হিসেবে ধরা হচ্ছে। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, চিরচেনা অভিজাত উপস্থিতিতে স্টুডিওতে দাঁড়িয়ে আছেন তিনি। মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাসে ভরা। কেউ লিখেছেন, “এটা মহাকাব্যিক হতে চলেছে!” অন্যজন মন্তব্য করেছেন, “অবশেষে সেই কিংবদন্তি, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি।”

কেউ আশা করেছেন, “এই গানটি সিজনের সর্বোচ্চ ভিউ পাবে,” আবার কেউ লিখেছেন, “সম্ভবত এটি কোক স্টুডিওর ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা।”

গানটি ১৬ নভেম্বর কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।