tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিসরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে: ডা. তাহের

সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ অবস্থানে নেই। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে তারা যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে।’

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা প্রধান উপদেষ্টার ভাষণে উপেক্ষিত হয়েছে। তিনি আরও বলেন, রোববার (১৬ নভেম্বর) সমমনা ৮ দলের বৈঠকের পর ৫ দফা দাবির ওপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; বরং নতুন সংকট তৈরি হয়েছে।’
তিনি জানান, গণভোট জাতীয় নির্বাচনের আগে করার দাবি জানিয়ে আসছিল ৮ দল। নির্বাচন ছাড়া গণভোট হলে এর আইনি ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করেন। পরওয়ার বলেন, ‘এই প্রশ্ন অমীমাংসিত থেকেই গেল।’