tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়গণভোটে যে চারটি প্রশ্ন থাকছে

গণভোটে যে চারটি প্রশ্ন থাকছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আয়োজন এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।”

তিনি আরও জানান, সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এবং জুলাই সনদের আলোকে ব্যালটে যে প্রশ্নগুলো থাকবে, তা ইতিমধ্যে নির্ধারিত।

গণভোটে চারটি প্রশ্ন

ড. ইউনূস জানিয়েছেন, ভোটাররা চারটি বিষয়ে একটি একক প্রশ্নের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। সেই চারটি বিষয় হলো:

১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে কি না।
২. জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট; উচ্চকক্ষে ১০০ জন সদস্য থাকবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন।
৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দলের ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে বিজয়ী দল বাধ্য থাকবে।
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

ড. ইউনূস জনগণকে আহ্বান জানান, গণভোটের দিন এই চারটি বিষয়ে নিজের মতামত জানাতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিন।