tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমিথিলা ‘মিস ইউনিভার্স’-এ দ্বিতীয় স্থানে

মিথিলা ‘মিস ইউনিভার্স’-এ দ্বিতীয় স্থানে

থাইল্যান্ডে ১২১ দেশের সুন্দরীদের নিয়ে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সঙ্গে চলছে ভোটগ্রহণ। ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা চমক দেখিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত মিথিলা ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলে দিয়েছেন। প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। শীর্ষে পৌঁছাতে মিথিলার আরও ২৯ হাজার ভোট প্রয়োজন। তিনি দেশবাসীর কাছে ভোট দিয়ে জয় অর্জনের আহ্বান জানিয়েছেন।

মিথিলা ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টি ভোট দেন, তাহলে ৭ দিনে কয়েক কোটি ভোট হবে। মাত্র ১০-১২ মিনিটে ১০টি ভোট দেওয়া যায়। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশ হারিয়ে যায়, এটা কি মেনে নেওয়া যায়?” ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আশা করা যাচ্ছে, আজকের মধ্যেই মিথিলা আরও ভোট পেয়ে শীর্ষে উঠবেন।

পিপলস চয়েস ছাড়াও মিথিলা ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) এবং ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) ক্যাটাগরিতেও এগিয়ে আছেন।

ফুকেটের ইভেন্ট শেষে বর্তমানে মিথিলা পাতায়ায় অবস্থান করছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছে প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন। তিনি নিজেকে নিয়ে বড় সাফল্যের প্রত্যাশী।