tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিবিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ সন্ধ্যায়

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ সন্ধ্যায়

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি আজ সন্ধ্যা ৭টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভার্চুয়ালি অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত। এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দেন। বিএনপি দীর্ঘদিন ধরেই একই দিনে নির্বাচন ও গণভোটের দাবিতে আগ্রহ প্রকাশ করে আসছিল।