রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—
সরকারি কর্মসূচি
- সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
- সকাল ১১টা: গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।
- দুপুর ১২টা: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে প্রকাশনা ও আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
- দুপুর ২টা: একই দিবস উপলক্ষে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আরও একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বিকাল ৪টা: কামারাঙ্গীরচর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। খোলামোড়া ঘাট থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
গণঅধিকার পরিষদ
- সকাল ১১টা: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।



