রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।



