রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি প্রতিদিনই অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৩ নভেম্বর) উল্লেখযোগ্য কিছু কর্মসূচি তুলে ধরা হলো:
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার কর্মসূচি
- সকাল ৯টা: হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে জাইকার সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়িত ‘Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings (DCQR)’ প্রকল্পের অধীনে “ভবন সংক্রান্ত দুর্যোগ (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিএনপির কর্মসূচি
- সকাল ১১টা: জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।
- দুপুর ১২:৩০ মিনিট: গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
আট দলের যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠক
- দুপুর ১২:৩০ মিনিট: ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন সংক্রান্ত দাবির ভিত্তিতে সমমনা আট দলের যুগপৎ বৈঠক অনুষ্ঠিত হবে



