tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিঢাকা-১৭ আসন প্রচারণায় জমজমাট আন্দালিব পার্থ–খালিদুজ্জামান, ফের মাঠে হিরো আলম

ঢাকা-১৭ আসন প্রচারণায় জমজমাট আন্দালিব পার্থ–খালিদুজ্জামান, ফের মাঠে হিরো আলম

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান, বনানী ও বারিধারা নিয়ে গঠিত মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ সংসদীয় আসন। এ আসনের আওতায় রয়েছে ঢাকা সেনানিবাস, মহাখালী ও ভাসানটেক এলাকাও। দীর্ঘদিন ধরেই এ আসনটি রাজধানীর অন্যতম আলোচিত কেন্দ্র হিসেবে পরিচিত।

আগামী নির্বাচনে এ আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, দলটি আসনটি ছাড়তে পারে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে ডা. এসএম খালিদুজ্জামানকে, যিনি ইতিমধ্যে নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

গুলশান–বারিধারা এলাকায় দেশের ধনী শ্রেণির অনেকেই বসবাস করেন, পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। ফলে এ আসনে জনপ্রতিনিধি কে হবেন, তা সবসময়ই বিশেষ আগ্রহের বিষয় হয়ে ওঠে।

বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ইতিমধ্যে পোস্টার ও পথসভায় ব্যস্ত। তাদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা কামাল জামান মোল্লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসাইন, বিএনপি নেতা মাহমুদুল আলম সোহাগ, গুলশান থানা যুবদল নেতা মো. হাসান ভূঁইয়া এবং এবি পার্টির প্রার্থী ফারহা নাজ সাত্তার।

অন্যদিকে আন্দালিব রহমান পার্থ নিজ দলের প্রতীক ‘গরুর গাড়ি’ সম্বলিত ব্যানার-পোস্টার টানিয়েছেন। আবার কিছু পোস্টারে প্রতীক ব্যবহার না করায় ধারণা করা হচ্ছে, তিনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। স্থানীয় বিএনপির একটি অংশ জানিয়েছে, পার্থকে দলের হাইকমান্ডের তরফ থেকে অনানুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে।

তবে নির্বাচনী আইন অনুযায়ী, জোটের প্রার্থীরাও নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে বাধ্য—এ বিষয়ে বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে, যদিও তা এখনো গৃহীত হয়নি। ফলে আন্দালিব পার্থ একই সঙ্গে দলের প্রতীকসহ এবং প্রতীকবিহীন ব্যানারে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় এখনো ঢাকা-১৭ নেই, যা অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে—এই আসনটি হয়তো আন্দালিব রহমান পার্থের জন্যই ‘রিজার্ভ’ রাখা হয়েছে।