ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪–৮ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।



