tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি বাসা থেকে মো. আল-আমিন (২৬) নামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৪৯/এফ নম্বর বাসায় পৌঁছে রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের বেল্টে ঝুলন্ত অবস্থায় আল-আমিনের মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের এক পর্যায়ে বাবার সঙ্গে কথা কাটাকাটির পর অভিমান করে আল-আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।