tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীফের মেট্রোরেলের আংশিক রুটে যাত্রীসেবা বন্ধ

ফের মেট্রোরেলের আংশিক রুটে যাত্রীসেবা বন্ধ

ঢাকা মেট্রোরেলের আংশিক রুটে ফের বন্ধ রাখা হয়েছে যাত্রীসেবা। আজ বুধবার রাত ৯টার পর যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানায়, যান্ত্রিক সমস্যার কারণে এই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

অন্যদিকে, উত্তরা থেকে আগারগাঁও এবং শাহবাগ থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় উপর থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। ওই দুর্ঘটনার পর সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে একই দিন দুপুরে উত্তরা-আগারগাঁও অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। পরদিন সোমবার সকাল ১১টার দিকে মেট্রোরেল পূর্ণমাত্রায় চলাচল শুরু করে।