tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রতিদিনই নানা সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) দিনের শুরুতেই জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—

জামায়াতের কর্মসূচি

  • সকাল ৯টা ৩০ মিনিট: মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১০টা: গুলশান লিংক রোডের ‘আলোকিত’-এ আয়োজিত “Empower: Women for Climate Resilient Societies” শীর্ষক সেমিনারে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১০টা ৩০ মিনিট: জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বিচার সংস্কার: নির্বাচন ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ” শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • সকাল ১০টা ৩০ মিনিট: হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গণ-অধিকার পরিষদের কর্মসূচি

  • বিকাল ৪টা ৩০ মিনিট: গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।