tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান সেলিমুজ্জামানের

নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান সেলিমুজ্জামানের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে। এ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান বলেন, “তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখনই সবাইকে সংগঠিত হতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সবাইকে ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা’ জনগণের কাছে পৌঁছে দিতে হবে, যাতে মানুষ জানতে পারে বিএনপি ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা ও উন্নয়ন করবে।

সেলিমুজ্জামান আরও বলেন, “উপজেলার প্রতিটি নেতাকর্মীর সামনে একটিই লক্ষ্য থাকা উচিত—যে কোনো মূল্যে ঐক্য বজায় রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই।”

সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, শ্রম সম্পাদক লালচান ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম মিত্র, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপু, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), সাংবাদিক মো. জুবায়ের রহমান লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।