tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে :...

বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে আলাদা শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে। যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে দৃঢ় থাকে, সেই জাতির পরাজয় হয় না।”

তিনি আরও বলেন, “বিগত দিনে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাবিহীন কোনো জাতি কখনো শক্তিশালী জাতি হিসেবে টিকে থাকতে পারে না।”

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত রোধ করা সম্ভব হবে।”