tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদঅন্যান্যনুরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের, ডিসি-এসপি পদায়নে সুপারিশ নিয়ে তর্ক-বিতর্ক

নুরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের, ডিসি-এসপি পদায়নে সুপারিশ নিয়ে তর্ক-বিতর্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসি-এসপি পদায়নে প্রভাব বিস্তার করেছে। তিনি দাবি করেন, “ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি, এসপি বা ইউএনও হয়নি; কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে।”

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন নুর।

নুরের বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে, আমি ডিসি-এসপি পদায়নে সুপারিশ করেছি, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব।”

বক্তব্যের শুরু থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপিকে একযোগে সমালোচনা করেন নুর। তিনি বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, সচিবালয়ে বা আমলাতন্ত্রে ভাগবাটোয়ারা করেছে বিএনপি-জামায়াত। কিন্তু আমরা দেখেছি, নতুন দল এনসিপিও সেখানে নিয়োগে ভূমিকা রেখেছে। তাহলে তিন দলই মিলে ভাগবাটোয়ারা করেছে, এবং সবাই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট জমা দিয়েছে।”

এছাড়া এনসিপির ‘শাপলা’ প্রতীক দাবিকেও অযৌক্তিক বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর। তার ভাষায়, “যেহেতু গেজেটে ‘শাপলা’ প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এ বিষয় নিয়ে টানাহেঁচড়া করার তো কোনো মানে হয় না।”