tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিমানবন্দরের আগুন নাশকতার অংশ হতে পারে: আমান উল্লাহ আমান

বিমানবন্দরের আগুন নাশকতার অংশ হতে পারে: আমান উল্লাহ আমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনাকে “নাশকতার অংশ” হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ড স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাঁর ভাষায়, “দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগা কোনো সাধারণ ঘটনা হতে পারে না।”

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় আমান বলেন, “সরকারের উচিত এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা বিশ্বাস করি, সংবিধান অনুযায়ী সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, যেটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”

তিনি আরও মন্তব্য করেন, “জনগণ আজ ভোটাধিকার ফিরে পেতে চায়। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, জনগণই তার জবাব দেবে।”

আমান উল্লাহ আমান আরও বলেন, “সাইফুদ্দিন আহমেদ মনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী নেতা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। তিনি সবসময় জনগণের পাশে ছিলেন এবং সাধারণ জীবনযাপন করতেন।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খোকন চন্দ্র দাস। এতে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম নেতা লায়ন মো. ফারুক রহমান, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএলের সহসভাপতি মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা ইউনুস সোহাগ প্রমুখ।