tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীট্রাফিক আইন লঙ্ঘনের ৩,৮৪৮টি মামলা করেছে ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনের ৩,৮৪৮টি মামলা করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মাত্র দুই দিনে মোট ৩ হাজার ৮৪৮টি মামলা দায়ের করেছে।

বিষয়টি বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে ৮৮৮টি গাড়ি ডাম্পিং এবং ১৫৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।